tanaka
প্রচ্ছদসারাদেশসিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে আদালত শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ নোটিশ জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।

তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এই নোটিশ ডিসির কার্যালয়ে পৌঁছায়নি বলে নিশ্চিত করেছেন ডিসি মো. সারওয়ার আলম।

আদালত সূত্রে জানা গেছে, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে।

শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন এসকেআইএসসির সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।