tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাইবার সুরক্ষা ঘোষণা সংশোধন

সাইবার সুরক্ষা ঘোষণা সংশোধন

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, অনলাইনে জুয়া খেলা, জালিয়াতি ও প্রতারণার মতো কর্মকাণ্ডকে এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে সরকার। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন এই অধ্যাদেশ অনুযায়ী—

  • যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে (ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্মে) জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপ্লিকেশন বা ডিভাইস তৈরি, পরিচালনা বা প্রচার করেন; খেলায় অংশগ্রহণ করেন, সহায়তা করেন, বা প্রচারে উৎসাহ দেন— তাহলে তাকে জুয়া সংশ্লিষ্ট অপরাধী হিসেবে গণ্য করা হবে।
    শাস্তি: সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
  • কেউ যদি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করেন, তবে তাকেও অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।
    শাস্তি: সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
  • আর যদি কোনো ব্যক্তি অনলাইনের মাধ্যমে প্রতারণামূলকভাবে কোনো অপরাধ সংগঠিত করেন, তাহলে তার জন্য রয়েছে আরও কঠোর শাস্তির বিধান।
    শাস্তি: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।

এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই সাইবার অপরাধের উপর নজরদারি বৃদ্ধি করেছে। সরকার জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাইবার স্পেসকে নিরাপদ রাখা এবং সাধারণ জনগণকে প্রতারণা ও জালিয়াতি থেকে রক্ষা করা।

সরকার সবাইকে আহ্বান জানিয়েছে— সাইবার অপরাধ রোধে সচেতন হোন, সন্দেহজনক কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।