বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পল্লী জীবিকায়ন কর্মসূচিতে তিন পদে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে আবেদন করতে পারবেন।
নিয়োগে হিসাবরক্ষক পদে ১৭ জন, মাঠ সংগঠক পদে ৬৭ জন এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন নেওয়া হবে। চাকরিগুলো চুক্তিভিত্তিক।
আবেদনের যোগ্যতা ও কর্মস্থল
প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা।
আবেদন শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।
যেভাবে আবেদন করতে হবে
প্রার্থীদের আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা—
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর–০৯, বাড়ি–১৩৪, ফ্ল্যাট–এ৪, খুলশী, চট্টগ্রাম।
আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদন করা পদের নাম এবং প্রার্থীর মুঠোফোন নম্বর লিখতে হবে।
আবেদন ফি
আবেদনের সঙ্গে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা এমআইসিআর পে-অর্ডার জমা দিতে হবে। এটি যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ-এর অনুকূলে অগ্রণী ব্যাংক, খুলশী শাখা, চট্টগ্রাম থেকে করতে হবে।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের পাশাপাশি টাকা জমার রসিদও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)
কর্মসূচি: পল্লী জীবিকায়ন কর্মসূচি
মোট পদ: ৮৫টি
পদ: হিসাবরক্ষক ১৭টি, মাঠ সংগঠক ৬৭টি, অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর ১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা
বয়স: ১৮–৩২ বছর (৮ অক্টোবর ২০২৬ অনুযায়ী)
আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা
শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
আবেদন ফি: ১০০ টাকা
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।



