tanaka
প্রচ্ছদসারাদেশখাগড়াছড়িতে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ

খাগড়াছড়িতে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ

খাগড়াছড়ির মানিকছড়ি ও গুইমারা সীমান্ত এলাকায় সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে অবরোধ পালন করা হয়। এতে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। ভোরে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধের চেষ্টা করলেও পুলিশের সতর্কতায় তা ব্যর্থ হয়।

তবলাপাড়া সীমান্ত এলাকায় সাম্প্রতিক গুলিবর্ষণ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় এ কর্মসূচির ডাক দেওয়া হয় বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।