tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১১

ইরানে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১১

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।