tanaka
প্রচ্ছদজাতীয়ডাকসু নির্বাচনের দিন ঢাকায় হালকা বৃষ্টির আভাস

ডাকসু নির্বাচনের দিন ঢাকায় হালকা বৃষ্টির আভাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এরই মধ্যে ভোটাররা ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।