tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক১৭ বছরের শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, ফ্লোরিডার শিক্ষিকার ৭ বছরের কারাদণ্ড

১৭ বছরের শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, ফ্লোরিডার শিক্ষিকার ৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর দায়ে হিদার ম্যাশবার্ন-স্মিথ নামে ৩৭ বছর বয়সী এক শিক্ষিকাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মুক্তির পর ১৫ বছর তাকে যৌন অপরাধীর জন্য নির্ধারিত নজরদারি ব্যবস্থার অধীনে থাকতে হবে।

পোর্ট শার্লট হাই স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, স্কুল প্রাঙ্গণেই তিনি কিশোর শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। গত এপ্রিল মাসে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি।

তদন্তে উঠে এসেছে, ওই মাসেই স্কুলের ভেতরে শিক্ষার্থীর সঙ্গে অন্তত দুইবার এমন সম্পর্কে জড়ানোর ঘটনা ঘটে। পরে বিষয়টি তদন্তের আওতায় এলে তাকে গ্রেপ্তার করা হয়।

ফ্লোরিডার আইনে যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতির ন্যূনতম বয়স ১৮ বছর। শিক্ষার্থীর বয়স ১৭ হওয়ায় তার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি আইনগতভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এর সঙ্গে শিক্ষিকা হিসেবে নিজের অবস্থান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও যুক্ত হয়েছে।

শার্লট কাউন্টির শেরিফ বিল প্রুমেল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু ওই শিক্ষিকা শিক্ষার্থীর প্রতি থাকা আস্থার অপব্যবহার করেছেন, যা শিক্ষার্থী ও স্কুলের অন্য সদস্যদের জন্যও গুরুতরভাবে ক্ষতিকর।

অভিযোগ সামনে আসার পর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করে। পুলিশের তদন্তের সময়ও তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছিলেন।

আদালতের আদেশ অনুযায়ী, মামলার বিচার চলাকালে হেফাজতে কাটানো ১১৮ দিন তার সাত বছরের কারাদণ্ডের মেয়াদ থেকে সমন্বয় করা হবে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।