tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৫৯

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৫৯

রাজধানী ঢাকার বিভিন্ন অপরাধে অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৪টি মামলা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ১০৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, এক লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।