tanaka

এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪...
প্রচ্ছদরাজনীতিপাঁচ সিটিসহ সব স্থানীয় নির্বাচন চলতি অর্থবছরেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পাঁচ সিটিসহ সব স্থানীয় নির্বাচন চলতি অর্থবছরেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শ্রীমঙ্গলে সড়ক উন্নয়নের কাজ চলছে

প্রতিমন্ত্রী জানান, শ্রীমঙ্গলের রাধানগর-বিষামনি এলাকায় প্রায় পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

শ্রীমঙ্গলের বাইপাস সড়ক নির্মাণ এবং পৌরসভার ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। পরিবেশবান্ধব স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলের অবকাঠামোগত উন্নয়নে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

সিলেট বিভাগে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রস্তাব

মীর শাহে আলম বলেন, পুরো সিলেট বিভাগের উন্নয়নের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলায় উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

শ্রীমঙ্গলকে পর্যটননগরী হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন আরও দৃশ্যমান হবে।

ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আশা

সরকারের চলমান বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের ১৮০ দিন পূর্ণ হতে আর দুই দিন বাকি। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতনসহ বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ডিসেম্বরের মধ্যে এসব কর্মসূচির বাস্তবায়ন আরও এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পর্যটন উন্নয়নে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান মীর শাহে আলম।

তার মতে, পরিকল্পিত উন্নয়ন হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বাড়বে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুনসহ প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।