tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাপুরস্কারের টাকা আটকে রেখে সমর্থন আদায়ের চেষ্টা

পুরস্কারের টাকা আটকে রেখে সমর্থন আদায়ের চেষ্টা

২০২৫ সালের ১৮ ডিসেম্বর ফিফা আরব কাপের ফাইনালে মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয় জর্ডান।

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনালে পরাজয়ের পর পুরস্কারমূল্য হিসেবে জর্ডানের প্রায় ৪০ কোটি টাকা পাওয়ার কথা ছিল। তবে এখনো সেই অর্থ বুঝে পায়নি দেশটির ফুটবল ফেডারেশন।

ফিফার সাবেক সহ-সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন জানিয়েছেন, জর্ডানকে তাদের প্রাপ্য পুরস্কারের অর্থ পরিশোধ করা হয়নি।

বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানিয়েছে জর্ডান। একই সঙ্গে তাদের অভিযোগ, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করলে পুরস্কারের অর্থ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিন্স আলি দাবি করেন, ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল—সভাপতি হিসেবে ইনফান্তিনোর পাশে থাকলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। তবে জর্ডান এখনো সেই সমর্থন জানায়নি।

হুসেইনের দাবি, এ কারণেই তাদের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। তিনি বলেন, “এই পরিস্থিতিতে সমর্থন জানানোর প্রশ্নই ওঠে না।”

ফিফার আর্থিক সক্ষমতা নিয়ে মন্তব্য করে প্রিন্স আলি বলেন, “ফিফা বারবার দাবি করে তাদের কোষাগারে প্রচুর অর্থ রয়েছে। কিন্তু আমাদের প্রাপ্য অর্থ এখনো দেওয়া হয়নি। এতে স্পষ্ট হয়, ফিফার নেতৃত্বের মধ্যেই সমস্যা রয়েছে। গত কয়েক মাস ধরে ফিফা আমাদের কোনো সহযোগিতা করছে না।”

এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।