tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়১২ কেজি এলপিজির দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

১২ কেজি এলপিজির দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে বেসরকারি খাতে ১২ কেজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৯৮ টাকা, যা আগে ছিল ১,৫২৮ টাকা।

রোববার বিইআরসি এ-সংক্রান্ত আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৬২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৬৪০ মার্কিন ডলার। ৩৫:৬৫ অনুপাতে গড় সৌদি সিপি (Saudi CP) ধরা হয়েছে ৬৩৩ মার্কিন ডলার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে বিভিন্ন সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। ৫.৫ কেজির সিলিন্ডার ৭৩২ টাকা, ১২.৫ কেজির ১,৬৬৪ টাকা, ১৫ কেজির ১,৯৯৭ টাকা, ১৬ কেজির ২,১৩০ টাকা, ১৮ কেজির ২,৩৯৭ টাকা, ২০ কেজির ২,৬৬৩ টাকা, ২২ কেজির ২,৯২৯ টাকা, ২৫ কেজির ৩,৩২৯ টাকা, ৩০ কেজির ৩,৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪,৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪,৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫,৯৯২ টাকা।

সিলিন্ডার গ্যাসের পাশাপাশি রেটিকুলেটেড এলপিজি ও অটোগ্যাসের দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজির নতুন মূল্য প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।

তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকারি ১২.৫ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

বিইআরসি সতর্ক করেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি করা যাবে না। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।