tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ আসামি জামিন পেয়েছেন।

রোববার (২ আগস্ট) হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা বন্ডে মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং ঘটনার তারিখ ও স্থানও উল্লেখ করা হয়নি।

রাষ্ট্রপক্ষের পিপি মো. আব্দুল হাই ও কোর্ট ইন্সপেক্টর আবু তালেব জানান, আসামিপক্ষের বক্তব্য খণ্ডন করার মতো উপাদান এজাহারে পাওয়া যায়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জন। তাঁদের বিরুদ্ধে গত ৩০ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ আনা হয়।

হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।