tanaka
প্রচ্ছদসারাদেশভালুকা ব্রিজের নিচ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভালুকা ব্রিজের নিচ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় পানিতে ভাসমান অবস্থায় সাব্বির আহাম্মেদ (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের কাঁঠালী নামাপাড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির আহাম্মেদ ভালুকা ইউনিয়নের বাঁশিল নয়াপাড়া এলাকার বাসিন্দা সুলতান আহাম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন সাব্বির। শুক্রবার সকালে কাঁঠালী নামাপাড়া ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।