বিশ্ব ক্রীড়াঙ্গনে বছরজুড়েই নানা খেলার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। কোথাও ফুটবল বিশ্বকাপ, কোথাও ক্রিকেটের বিশ্ব আসর, আবার কোনো কোনো খেলায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় নতুন কোনো দেশ। তবে সব খেলার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে একসঙ্গে জানা অনেকের কাছেই সহজ নয়।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ফুটবল ও ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। ফলে এসব খেলার বাইরে অন্য ডিসিপ্লিনগুলোর বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে অনেকেরই তেমন ধারণা থাকে না। পাঠকদের জন্য তাই বিভিন্ন জনপ্রিয় খেলায় ছেলেদের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দেশগুলোর তালিকা একসঙ্গে তুলে ধরা হলো।
এক নজরে বিভিন্ন খেলার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
| খেলা | বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন |
|---|---|
| ফুটবল | স্পেন |
| টেস্ট ক্রিকেট | দক্ষিণ আফ্রিকা |
| ওয়ানডে ক্রিকেট | অস্ট্রেলিয়া |
| টি-টোয়েন্টি ক্রিকেট | ভারত |
| বেসবল | ভেনেজুয়েলা |
| রাগবি ইউনিয়ন | দক্ষিণ আফ্রিকা |
| রাগবি সেভেনস | ফ্রান্স |
| বাস্কেটবল | জার্মানি |
| ফিল্ড হকি | জার্মানি |
| ভলিবল | ইতালি |
| টেনিস | ইতালি |
| আইস হকি | ফিনল্যান্ড |
| হ্যান্ডবল | ডেনমার্ক |
| দাবা | ভারত |
| ওয়াটার পোলো | স্পেন |
| ব্যাডমিন্টন | চীন |
| টেবিল টেনিস | চীন |
| ল্যাক্রস | যুক্তরাষ্ট্র |
| কার্লিং | সুইডেন |
| আর্চারি | দক্ষিণ কোরিয়া |
| ফুটসাল | ব্রাজিল |
বিভিন্ন খেলার বিশ্ব আসর ও চ্যাম্পিয়নশিপের ফল অনুযায়ী সময়ের সঙ্গে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। তাই সর্বশেষ তথ্যের ভিত্তিতে বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকা নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন/



