tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের

সার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের

বিপুল সম্ভাবনার বাজার হওয়ার পরও সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) দেশে বাংলাদেশের রপ্তানি এখনো আটকে আছে সেই সীমিত পরিসরেই। রপ্তানি আয় পাঁচ বছর ধরে ঘুরপাক খাচ্ছে দুই বিলিয়ন ডলারের ঘরে।

কয়েক বছর ধরে সার্কভুক্ত অন্য সাত দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সদ্য সমাপ্ত অর্থবছরে সার্ক অঞ্চলে বাংলাদেশের রপ্তানি আয় শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে নেমেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে সার্কভুক্ত দেশ থেকে রপ্তানি আয় হয়েছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় সামান্য কম। ২০২১-২২ অর্থবছরে দেশগুলো থেকে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে সার্কভুক্ত দেশ থেকে রপ্তানি আয় হয়েছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় সামান্য কম। ২০২১-২২ অর্থবছরে দেশগুলো থেকে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

পাঁচ বছরের ব্যবধানে সার্ক বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার পরিবর্তে প্রায় একই জায়গায় অবস্থান করছে। ২০২১-২২ অর্থবছরের ২ দশমিক ২৮ বিলিয়ন ডলারের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি কমেছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

ভারতের বাজারেই বেশি নির্ভরতা

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ভারত। তবে বড় বাজার হলেও গত অর্থবছরের তুলনায় দেশটিতে রপ্তানি কমেছে।

২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে। সার্ক অঞ্চলে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৮ শতাংশই যাচ্ছে ভারতের বাজারে।