tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া একটি এলপিজি (LPG) ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজে থাকা দুই নাবিক নিহত হয়েছে। ট্যাংকারটি ইরানি গ্যাস বহন করছিল বলে সন্দেহ করে ভুলবশত হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB) এ তথ্য জানিয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, শুক্রবার(২৪ জুলাই) ইরানের আঞ্চলিক জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি (LPG) ট্যাংকারে ‘দিশা’ (Disha) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজটিতে ২৮ জন ভারতীয় নাবিক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত এক বিবৃতিতে ইরানে থাকা ভারতীয় দূতাবাস জানায়, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তবে,আইআরআইবি এক অবহিত সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ওমান সাগর থেকে হরমুজ প্রণালির দিকে আসার সময় মার্কিন বাহিনী ট্যাংকারটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন বাহিনী ধারণা করেছিল জাহাজটি ইরানের গ্যাস বহন করছে, তাই এটিকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদনের তথ্য মতে, হামলায় দুইজন নাবিক নিহত হন এবং জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্যাংকারটি অচল হয়ে পড়ে। তবে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আইআরআইবির প্রতিবেদনে উল্লিখিত ট্যাংকারটি ভারতীয় দূতাবাসের উল্লেখ করা একই জাহাজ কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।