tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে আজ রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন প্রসঙ্গেই দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, “কোনো ষড়যন্ত্রই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।”

এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও (ইসি) ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে। ইসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর ফলে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে জোর আলোচনা চলছে।