tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ভাগ্নি হাফছা (৮)। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

টনার সত্যতা নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহিন নতুন বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে ঘুমন্ত অবস্থায় ছিল, রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসি। তিনি আরো বলেন, গ্যাসলাইন লিকেজ আগুন লাগতে পারে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়।