tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলামেসির খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত যুবক

মেসির খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত যুবক

রাজধানীর এয়ারপোর্ট এলাকার প্রধান সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বিশাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি লিওনেল মেসির দল আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের খেলা দেখে বাসায় ফিরছিলেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বিশালের বন্ধু সুস্ময় জানান, রাতে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। এয়ারপোর্টের প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে বিশালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, বিশালের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জের তেতিয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর খিলক্ষেতের ২ নম্বর রোড এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন ইভেন্ট ম্যানেজার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, সকালে আর্জেন্টিনার খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এয়ারপোর্ট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে আহত এক যুবক হাসপাতালে এসেছেন। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিশালকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনায় তার মাথা ও হাতে আঘাত লেগেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।