দেশের রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় সংস্থাটি জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা, স্বল্পমেয়াদি বন্যা ও পাহাড়ি ঢলের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।



