tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৬ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা

৬ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা

দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার বা তার বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী ১৪ জুলাই থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে।