tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসঞ্চয়পত্রে উৎসে কর বেশি কাটলে ফেরত পাবেন গ্রাহক, রিটার্নেও মিলবে করছাড়

সঞ্চয়পত্রে উৎসে কর বেশি কাটলে ফেরত পাবেন গ্রাহক, রিটার্নেও মিলবে করছাড়

আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফার টাকার ওপর ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখার বিধান রয়েছে। এবার ২০২৬-২৭ নতুন অর্থবছরের জাতীয় বাজেটে বলা হয়েছে, সঞ্চয়পত্রের মুনাফায় যে উৎসে কর কেটে রাখা হয়, তা চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে তা সমন্বয় করা যাবে। যদি ওই করদাতার প্রযোজ্য করের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে তা ফেরত বা রিফান্ড পাওয়া যাবে।

পাশাপাশি নতুন করবর্ষ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, কর ফেরতের পুরো প্রক্রিয়া হবে অনলাইনে এবং আবেদন যাচাই শেষে ১২০ দিনের মধ্যে করদাতার ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

অর্থ আইন অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কাটা করকে আর চূড়ান্ত কর (ফাইনাল ট্যাক্স) হিসেবে গণ্য করা হবে না। এটি এখন থেকে অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) হিসেবে বিবেচিত হবে। ফলে সঞ্চয়পত্র থেকে পাওয়া মুনাফা করদাতার মোট করযোগ্য আয়ের সঙ্গে যুক্ত হবে এবং আয়কর স্ল্যাব অনুযায়ী চূড়ান্ত কর নির্ধারণ করা হবে।এ পরিবর্তনের ফলে যাদের মোট আয় করমুক্ত সীমার মধ্যে থাকবে বা যাদের কার্যকর করহার ১০ শতাংশের কম হবে, তারা উৎসে কাটা অতিরিক্ত কর সমন্বয় কিংবা ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের করহার ১০ শতাংশের বেশি, তাদের ক্ষেত্রে উৎসে কাটা কর অগ্রিম হিসেবে সমন্বয় হবে এবং বাকি কর রিটার্নের সময় পরিশোধ করতে হবে।