সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান,
২. শতভাগ শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা এবং
৩. চাকরির ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
এই মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি—যেমন বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ—অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজ-কে বলেন,
তবে তিন মাস পার হলেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নামছেন শিক্ষকরা।
অন্যদিকে, আরেক সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ চার দফা দাবিতে গত ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আলাদা সমাবেশ করেছে। সেখান থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণে সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়।
তাদের ঘোষণা অনুযায়ী, সময়মতো দাবি না মানলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার অনশন কর্মসূচি পালন করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩.৯ লাখ শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বর্তমানে ১০ম, এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে রয়েছে।



