মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হামলা চালাবে। বুধবার এ ঘোষণা দেন তিনি।
এর কয়েক ঘণ্টা আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত আর কার্যকর নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।”
তিনি আরও অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। ট্রাম্পের ভাষায়, “তারা প্রতিদিনই চুক্তি ভঙ্গ করছে।”



