tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে পারবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

জাহাজটির যাত্রাপথে জটিলতার সূচনা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।

এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ফেব্রুয়ারির শেষ দিক থেকে এটি কার্যত পারস্য উপসাগর এলাকায় আটকা পড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করে বিএসসি।

পরবর্তীতে সংঘাতপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়। তবে হরমুজ প্রণালিতে চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষমাণ থাকতে বাধ্য হয়।

অবশেষে পরিস্থিতির উন্নতি হলে মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করে বাংলার জয়যাত্রা, যা জাহাজটির যাত্রাপথে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।