tanaka
প্রচ্ছদজাতীয়দায়িত্ব ছাড়লেন সারওয়ার আলম, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

দায়িত্ব ছাড়লেন সারওয়ার আলম, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব ছেড়েছেন মো. সারওয়ার আলম। তিনি মঙ্গলবার (২৩ জুন) সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন পিংকি সাহা।

প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম সচল রাখতে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

পিংকি সাহা বলেন, “আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আপাতত আমি রুটিন দায়িত্ব পালন করব। সবার সহযোগিতা কামনা করছি।”

সিলেটবাসীর উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি রুটিন দায়িত্বেই থাকব। সবাই সহযোগিতা করলে কাজ আরও সহজ হবে।”

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যস্ত করা হয়। সেই সিদ্ধান্তের দুই দিন পর তিনি সিলেটের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।