tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে কর্নেল ও মেজরসহ ২২ সেনা নিহত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে কর্নেল ও মেজরসহ ২২ সেনা নিহত

পাকিস্তান-শাসিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবরটি প্রথম প্রকাশ করে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নির্মিত এমআই–১৭ হেলিকপ্টারটি বুধবার মুজাফফরাবাদের কাছে দুর্ঘটনায় পড়ে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধরা পড়ে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে সংস্থাটি তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। পরে জানানো হয়, হেলিকপ্টারে থাকা সবাইই নিহত হয়েছেন।

রয়টার্স, আনাদোলু ও অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া নিরাপত্তা সূত্রের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন কর্নেল, দুইজন মেজর এবং ১৯ জন সেনাসদস্য ছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার কাশ্মীরে একটি আর্টিলারি ইউনিটের সদস্যরা জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহন করে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেন।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। এ ঘটনায় সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।