tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে স্বস্তির আভাস

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে স্বস্তির আভাস

আসন্ন জাতীয় বাজেটে সাধারণ ভোক্তাদের জন্য একাধিক স্বস্তির উদ্যোগ আসতে পারে। মূল্যস্ফীতির চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে কর ছাড়ের পাশাপাশি মোবাইল ফোন, প্রযুক্তিপণ্য, গৃহস্থালি ইলেকট্রনিকস, সৌরবিদ্যুৎ সরঞ্জাম এবং ইলেকট্রিক যানবাহন খাতে কর কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে এসব পণ্যের দাম কমার পাশাপাশি নতুন বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে জনগণের ব্যয়ভার কমানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে চাল, ধান, গম, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের ওপর উৎসে কর হ্রাসের প্রস্তাব রাখা হতে পারে। একই সঙ্গে এসব পণ্যের ওপর আরোপিত রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বাজেটে গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকারের পাশাপাশি ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার হিটার বা গিজারের মতো পণ্যের দাম কমতে পারে। ফলে আধুনিক গৃহস্থালি যন্ত্রপাতি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসার সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর-সুবিধা বাড়ানো হলে মোবাইল ফোন, প্রযুক্তিপণ্য ও সৌরবিদ্যুৎ সরঞ্জামের বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।