tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদরাজনীতিসবাইকে শান্ত থাকার আহ্বান দীপেন দেওয়ানের

সবাইকে শান্ত থাকার আহ্বান দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের পর পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, তার পদত্যাগকে কেন্দ্র করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন।

দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের পাহাড়ি, বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে না জড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রাখতে হবে।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম সবার এবং এ অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। দলের প্রতি তার আনুগত্য ও অঙ্গীকার অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তার নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। পরে তা গ্রহণ করা হয়।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়া দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন। নির্বাচনে তিনি সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী সংসদ সদস্যদের একজন ছিলেন।