tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআফগানিস্তানে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তানে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তানের তালেবান প্রশাসনের বিরুদ্ধে ভারত-সমর্থিত তৎপরতায় সহযোগিতার অভিযোগ এনে কড়া অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত জঙ্গি হুমকির বিরুদ্ধে ইসলামাবাদ সামরিক অভিযান অব্যাহত রাখবে।

বুধবার (২৭ মে) পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা ও সশস্ত্র বাহিনীই পাকিস্তানের নিরাপত্তার প্রধান প্রতিরোধ শক্তি।

তিনি অভিযোগ করেন, তালেবান প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে, যা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

শেহবাজ বলেন, জঙ্গি হুমকি মোকাবিলায় ‘অপারেশন গাজাব-উল-হক’ চলমান থাকবে। পাকিস্তানের ভূখণ্ডে হামলা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড টিটিপি যোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে তালেবান প্রশাসন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক অভিযানে শত শত জঙ্গি নিহত হয়েছে। যদিও তালেবান কর্তৃপক্ষ এ দাবি প্রত্যাখ্যান করেছে।