tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমুসলিম বিশ্বের হাতেই শিক্ষা পাবে নেতানিয়াহু, এরদোগানের হুঁশিয়ারি

মুসলিম বিশ্বের হাতেই শিক্ষা পাবে নেতানিয়াহু, এরদোগানের হুঁশিয়ারি

পবিত্র ঈদুল আজহার দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইস্তাম্বুলের চামলিকা মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, নেতানিয়াহু নামে পরিচিত এই স্বৈরশাসক বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে উপযুক্ত জবাব পাবেন বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে, গত শুক্রবার মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোগান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এরদোগান এ সময় জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।