tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে নতুন করে বিমান হামলা ইসরায়েলের

লেবাননে নতুন করে বিমান হামলা ইসরায়েলের

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার আগে দেশটির পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলের কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেকা অঞ্চলের মাশগারা শহরে বিমান হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী মাশগারা ও সাহমা এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়।

এছাড়া বেকা উপত্যকায় অবস্থিত লেবাননের বৃহত্তম ক্বারাউন বাঁধের আশপাশেও অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনএনএ।

অন্যদিকে দক্ষিণ লেবাননের টাইর জেলার মারাকা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। তবে সাম্প্রতিক এসব হামলায় মোট হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দেন। এরপর থেকেই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের কয়েকটি অঞ্চল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।