tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বান্দরবানে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা জারি

বান্দরবানে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা জারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য জেলা বান্দরবানে জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখার পর পর্যটকদের অবশ্যই সন্ধ্যার আগেই জেলা কিংবা উপজেলা সদর ও শহর এলাকায় ফিরে আসতে হবে। পাশাপাশি অনুমোদন ছাড়া কোনো দুর্গম বা ঝুঁকিপূর্ণ রুটে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনবিহীন পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া দুর্গম এলাকায় ভ্রমণ বন্ধে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এছাড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ট্যুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণের সময় কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

অন্যদিকে ঈদ উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঈদের ছুটিতে বান্দরবানের জনপ্রিয় তিন পর্যটন কেন্দ্র—নীলচল, মেঘলা ও প্রান্তিক লেক—পর্যটকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। জেলা প্রশাসনের অধীন এসব স্পটে প্রবেশে কোনো টিকিট বা ফি লাগবে না।

এ বিষয়ে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ঈদের ছুটিতে বান্দরবানে আগত পর্যটকদের আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও অনুমোদনবিহীন স্থানে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে অভিজ্ঞ ট্যুরিস্ট গাইড সঙ্গে রাখার পরামর্শ দিয়ে সন্ধ্যার আগেই নিরাপদ এলাকায় ফিরে আসার আহ্বান জানান তিনি।