tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা সংকটের মূলে মিয়ানমার, সমাধানও সেখানেই- ড. মোহাম্মদ ইউনূস

রোহিঙ্গা সংকটের মূলে মিয়ানমার, সমাধানও সেখানেই- ড. মোহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত। তিনি জোর দিয়ে বলেন, এ সংকট নিরসনে কোনও ধরনের বিলম্ব না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও সোচ্চার ভূমিকা রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের আশাকে বাস্তব রূপ দিতে পারে।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ইউনূস বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদে অতিরিক্ত সম্পদ ও সহায়তা প্রদান সম্ভব নয়।” তিনি মিয়ানমার জান্তা ও আরাকান আর্মির বর্বরতা থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে আন্তর্জাতিক সমাজকে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত জাতিগত নির্মূল কার্যক্রম বন্ধ করতে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই রোহিঙ্গারা আবার তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে।”

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে আয়োজিত এই সংলাপে প্রধান উপদেষ্টা সংকট নিরসনে সাত দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, যা ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

এই সংলাপে উত্থাপিত প্রস্তাবনা ও বক্তব্যসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য হাই-লেভেল সম্মেলনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সরকার।

নিউ ইয়র্কে আয়োজিত ওই সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমারের অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর দুর্দশা ও তাদের মানবাধিকারের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হবে।