tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাপ্তাহিক ছুটির দিনেও ইলিশশূন্য চাঁদপুরের ঘাট

সাপ্তাহিক ছুটির দিনেও ইলিশশূন্য চাঁদপুরের ঘাট

দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। সরবরাহ সংকটের অজুহাতে দামও বেড়ে গেছে প্রায় তিনগুণ।

ব্যবসায়ীরা ও ক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে জনপ্রিয় এই মাছ।মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা মাছের দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।

আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান জানান, নদীতে মাছ কম ধরা পড়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় ঘাটে সরবরাহ বাড়ছে না।ঢাকা থেকে আসা পারভেজ ও মনির বলেন, ছুটির দিনে ঘুরতে এসেছিলাম, ভেবেছিলাম ফেরার পথে তাজা ইলিশ নিয়ে যাব। কিন্তু ঘাটে ইলিশের দেখা নেই, যা আছে তাও বেশির ভাগ পুরোনো। দাম এতো বেশি যে কেনার সাধ্য নেই।