tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পদত্যাগ করতে পারেন বিজয়ের দলের বিধায়করা

পদত্যাগ করতে পারেন বিজয়ের দলের বিধায়করা

তামিল অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের দল টিভিকে সতর্ক করে জানিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকের কেউ সরকার গঠনের দাবি জানালে দলের সব বিধায়ক পদত্যাগ করবেন।

সূত্র জানায়, ডিএমকে ও এআইএডিএমকের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই টিভিকে এই সিদ্ধান্ত নিয়েছে। দলটির সন্দেহ, দুই দ্রাবিড় দল একসঙ্গে সরকার গঠনের পরিকল্পনা করছে, যাতে সর্বাধিক ভোট পাওয়া টিভিকেকে বাইরে রাখা যায়।১০৭টি আসনে জয় পাওয়া টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত।

গভর্নর আর,ভি. আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দেননি। তিনি বলেন, টিভিকের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো যথেষ্ট সমর্থন নেই।সূত্রের দাবি, টানা দ্বিতীয় দিনের বৈঠকেও গভর্নর স্পষ্ট করে দেন যে সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

বর্তমানে টিভিকের আসন সংখ্যা ১০৭। সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও ১০টি আসন দরকার। ভারতের জাতীয় কংগ্রেস তাদের সমর্থন দিয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি সমর্থনের জন্য বাম দল ও ছোট কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে।