tanaka
প্রচ্ছদঅন্যান্যসমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই

সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে বেগম জেবুন্নেছার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী ছাত্রছাত্রী রেখে গেছেন।

বুধবার (৬ মে) বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।