tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আরব আমিরাতে হামলা: উদ্বেগ জানাল বাংলাদেশ

আরব আমিরাতে হামলা: উদ্বেগ জানাল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ইতোমধ্যে আটজন বাংলাদেশির প্রাণহানির ঘটনাও উল্লেখ করা হয়।

বাংলাদেশ আরও জানায়, সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে—সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে—সমাধান হওয়া উচিত। একই সঙ্গে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এমন যেকোনো উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলার সঙ্গে জড়িত পক্ষ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।