tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. সুলতান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভুক্তভোগী সুলতানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন বলেন, গতরাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সুলতান নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হলে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।