tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকামরাঙ্গীরচরে হোস্টেল বাথরুম থেকে শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে হোস্টেল বাথরুম থেকে শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীচরে একটি কর্মচারী হোস্টেলের বাথরুম থেকে গলা কাটা অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইয়াকুব আলী (২৫) নামে ওই শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার রাত (২৩ এপ্রিল) আনুমানিক সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর লেকপাড় এলাকায় ম্যাটাডোর গ্রুপের কর্মচারীদের হোস্টেলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে, সেখানে চিকিৎসারত অবস্থায় কিছু সময় পর রাত ২টা ৫৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।তার গলায় কাটা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বজলুর রহমান জানান, কিভাবে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার সদস্যরা এলে বিস্তারিত জানা যেতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।’

নিহত ইয়াকুব আলী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।