tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৮

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৮

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে পাইলট ও ক্রুসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি এয়ারবাস এইচ১৩০ মডেলের, যার মালিক স্থানীয় একটি বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

প্রাথমিক তথ্যে জানা যায়, বৃহস্পতিবার মেলাউইর একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি সেকাদাও জেলার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে আচ্ছাদিত এলাকায় বিধ্বস্ত হয়। দুর্গম ভৌগোলিক অবস্থান ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এ ঘটনায় কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।