রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত সকল শিশুই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ১,২৮২ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে এবং ৫,৯৪০ শিশু ভর্তি হয়েছে। পরীক্ষায় ১,০৯৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিভাগে, যেখানে মোট ৩১১ শিশুর হাম ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ভর্তি হওয়া ১,২৮২ শিশুর মধ্যে ১৮০ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। নতুন শনাক্ত রোগীর বিভাগভিত্তিক বন্টন হলো:
- ঢাকা: ১৩৮
- বরিশাল: ১০
- চট্টগ্রাম: ১০
- খুলনা: ৯
- সিলেট: ৬
- রংপুর: ২
- রাজশাহী: ৫
ময়মনসিংহ বিভাগে এই সময় কোনো নতুন হাম রোগী শনাক্ত হয়নি।



