tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতঅধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নতুন সময়সূচি ঘোষণা

অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নতুন সময়সূচি ঘোষণা

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এ সময়ের মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।