tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের সবাইকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫); তানজিলের ভায়রা হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন। আসমা ও সালমা আপন বোন। তাদের মা তাহেরা খাতুন (৬০)–ও আগুনে দগ্ধ হয়েছেন।

দগ্ধদের ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, আসমা ও সালমা দুই বোনের পরিবার একসঙ্গে টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনে লিকেজ থাকায় গ্যাস ঘরে জমে যায়। ভোরে কোনো উৎস থেকে আগুন ধরে গিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সবাই দগ্ধ হন।

খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, “আমাদের ইনস্টিটিউটে এ পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নির্ণয়ের কাজ চলছে। তবে সবার অবস্থাই আশঙ্কাজনক।”