tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়কদমতলীতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কদমতলীতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপ সরানোর পর প্রকৃত পরিস্থিতি জানা যাবে।

তিনি আরও জানান, কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কারখানা যাতে জনবহুল এলাকায় না থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।