tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস—প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়

৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস—প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, এখন থেকে সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি (অফলাইন) শ্রেণিকক্ষে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস করবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বরভিত্তিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অনলাইন ক্লাসের দিনেও শিক্ষকদের স্বশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। এছাড়া বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো অবশ্যই অফলাইনে ল্যাবভিত্তিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জানিয়েছেন, তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালুর প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আগামী বৃহস্পতিবার এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।