এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্ধারিত এ তালিকা সোমবার (৩০ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত কেন্দ্র তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিচের লিঙ্কে দেখুন-
https://drive.google.com/file/d/19X5_tCnmPqyAbhXkOBpOnNUYKZ1vdRCM/view



