tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ট্রেনে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ

ট্রেনে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নিচ্ছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।