tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০

সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সেখানকার সড়কগুলোতে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমান মানুষের আনাগোনা ও জটলা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকে ব্যাগ ও মালপত্র নিয়ে ছুটছেন এদিক-ওদিক।

বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানতে চাইলে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, সারা বছর নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়, এখন নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শনিবার।

সরেজমিনে সকাল থেকে সায়েদাবাদের জনপথ মোড়, এটিএম হায়দার সড়কসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। নির্দিষ্ট গাড়ির জন্য অনেকেই সড়কের পাশে অপেক্ষা করছেন।বুধবার রাতে রাজধানীতে ভারী বৃষ্টি হওয়ায় বাস টার্মিনালের বিভিন্ন স্থানে পানি জমে কর্দমাক্ত হতে দেখা গেছে। এতে মালপত্র নিয়ে যাত্রীদের চলাচল ও বাসে ওঠানামায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সড়কে প্রচণ্ড যানজট দেখা গেছে। বাসে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। সায়েদাবাদ টার্মিনালের ভেতরে ও প্রবেশমুখের দুই পাশের সড়কে কাঁদা-পানি জমে থাকতে দেখা গেছে।

সায়েদাবাদ রেল গেটের পশ্চিম পাশের টার্মিনালে কথা হয় মো. দুলালের সঙ্গে। তিনি বলেন, আমি কুমিল্লা যাবো। ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। অন্য সময় ১০০ বা ১৫০ টাকায়ও নেয়। আজ ভাড়া নিচ্ছে ৩০০ টাকা।