tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়কেউ ভোট দিতে পারেননি—এমন অভিযোগ পাইনি: সিইসি

কেউ ভোট দিতে পারেননি—এমন অভিযোগ পাইনি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ‘সুন্দরভাবে’ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেন, এখন পর্যন্ত এমন একজন ব্যক্তিকেও তিনি পাননি, যিনি দাবি করেছেন যে তিনি নির্বাচনে ভোট দিতে পারেননি। “আমি অনেককে জিজ্ঞেস করেছি—কেউ বলেনি যে ভোট দিতে পারেননি,” বলেন তিনি।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, ভোটগ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় সাধারণ ভোটার, নারী ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের কেউই ভোট দিতে না পারার অভিযোগ করেননি। তবে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলেও ভোট শেষে কিছু রাজনৈতিক আপত্তি সাধারণত উঠে থাকে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের পর এক সাবেক সহকর্মীর ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ওই পোস্টে লেখা ছিল—‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কী কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না। এখন আমার ভয় হচ্ছে, সামনে লোকাল গভর্নমেন্ট নির্বাচন। এই কালি নিয়ে ভোট দিতে গেলে ধরা পড়ে যাব। তখন কি আমি ভোট দিতে পারব?’

এ সময় দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না বলেও উল্লেখ করেন তিনি। সিইসি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্যে হিসাব করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতে পারত।

এ ছাড়া নারী কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ ওঠেনি বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং আব্দুর রহমানেল মাছউদ।